ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২০, ২০২২ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সকল হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আজ বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই ঘোষণা দেয়া হয়। এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। আজিমপুর নিউমার্কেট সড়কে যানচলাচল বন্ধ। এছাড়া আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা কলেজের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

Don`t copy text!