ঢাকাশনিবার , ১৬ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম আসবে তোমার অন্তর থেকে: শামীম ওসমান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১৬, ২০২২ ৩:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, একটা জিনিস মনে রাখবা, ধর্মটা আসবে তোমার অন্তর থেকে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। তোমার আচার কেমন তোমার ব্যবহার কেমন একটা লোক যে ধর্ম বা জাতিরই হোক, তুমি যদি তাকে সম্মান করো তাহলে আল্লাহ ও তোমাকে সম্মান দেবেন। বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় সরকারি তোলারাম কলেজের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। শামীম ওসমান বলেন, আমি প্রতিদিন দেখি বৃদ্ধ লোক রিকশা চালাচ্ছে। নারায়ণগঞ্জে বেশি দেখি না, ঢাকায় থাকলে দেখি। আমার খুব কষ্ট লাগে। তারা রিকশায় প্যাডেল দিচ্ছে আর মনে হচ্ছে যে দমটা বেরিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে যদি আমার ভেতরে কষ্ট লাগে। তখন সঙ্গে সঙ্গে ৭০ জন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন যে, আল্লাহ তোমার এ বান্দা তোমার ওই বান্দার পরিশ্রম দেখে কষ্ট পাচ্ছে তুমি তাকে কখনো এ কষ্ট দিও না। তুমি যদি তার জন্য কিছু করতে নাও পার, তোমার মধ্যে যদি তার জন্য ফিলিংস কাজ করে দেখবা আল্লাহ তোমাকে ওই কষ্টটা দেবেন না।

Don`t copy text!