ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দেশে অগ্নি সন্ত্রাস,নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ১, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,যারা অগ্নি সন্ত্রাস, নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তাদের এই ঐক্যজোট এখন জটে পরিণত হয়েছে। আর সেই জট থেকে তারা নিজেরাই বের হতে পারছে না।’

তিনি শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।তিনি আরো বলেন, কিছু কতিপয় জনবিচ্ছিন্ন, জনগণ প্রত্যাখিত তথাকথিত নেতা একসঙ্গে হয়ে কিছু চাইলেই সেটা হবে, পৃথিবীতে এমন কিছু হয় না। কোনো আন্দোলন করতে হলে, জনগণের দাবি আর সেই দাবি জনগণের দাবি না হলে, সেই দাবি এগুতে পারে না।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদব ডা. সেলিম মাহমুদ এর রত্নগর্ভা মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ।

সাংবাদিকদের প্রশ্ন জবাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Don`t copy text!