ঢাকাবুধবার , ৩০ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে জাগ্রত বিবেক সংগঠনের”উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩০, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিগত বছরের ন্যায় এবারও রমজানুল মোবারক উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সামাজিক সংগঠন “জাগ্রত বিবেক সংগঠন”।

গত দু’দিন ব্যাপি উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ড, গৌড়েশ্বর এবং পাশ্ববর্তী এলাকা সিহিরচোঁ, মাড়কি ও তারাপাল্লা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে জাগ্রত বিবেক সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ২৭০ জন গরীব ও অসহায় এবং দিনমজুর পরিবারের হাতে তুলে দেন ইফতার সামগ্রী। প্রতি প্যাকেটে ছিল- ছোলা-২ কেজি, চিনি-২ কেজি, এংকার ডাল-১ কেজি, মুসুুড়ি ডাল-১ কেজি, মুড়ি- ১ কেজি, খেজুর- আধা কেজি, তৈল-২ কেজি ইফতার সামগ্রী বিতরন করেন।

জাগ্রত বিবেক সংগঠনের সদস্য রায়হান মজুমদার বলেন, করোনা পরিস্থিতিতে মধ্যেও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে এগিয়ে আসুন। হাজীগঞ্জ তথা ১১নং হাটিলা ইউনিয়নের কোন পরিবার না খেয়ে থাকবে না। ইনশাআল্লাহ্। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর ও বিভিন্ন সংগঠনের পাশাপশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করুন। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইফতার সামগ্রী প্যাকেটিং ও বিতরণে সার্বিক সহযোগিতা করেন- জাগ্রত বিবেক সংগঠনের সদস্য- এম. এইচ. মিশন, মো: কাউছার, মাহবুব আলম মজুমদার, মো: শাহ্জালাল সরকার, ফয়সাল চৌধুরী (সৌদি প্রবাসী), এম.এইচ. শাওন, মিলন মাহমুদ, বারাকাত, মামুন, সৌরভ, মাঈন উদ্দিন মজুমদার, নজরুল সরকার ও মহিন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধান করেন রায়হান মজুমদার।

Don`t copy text!