ঢাকারবিবার , ২৭ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাধানগর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪ টা উত্তর কুহুমা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল হক রবি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী কাদের ফরায়েজী, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কাজী রাশেদুন্নবী, এনায়েত উল্যাহ্ সোহেল, কাজী আশিকুর রহমান আশিক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন রিয়াদ। সম্মেলন শেষে ৪,৫,৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহন করেন আগত অতিথিবৃন্দ।

এসময় উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবদুর রুপ ভুঁইয়া, জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক সোহারাব হোসেন তারেক, আ’লীগ নেতা কায়সার আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Don`t copy text!