ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৬, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,থানা পুলিশ ও উপজেলা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউএনও মোতাছেম বিল্যাহ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মাহবুব আলম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তা বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Don`t copy text!