ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘোপাল ইউনিয়ন ১ ও ৪ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২১, ২০২২ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন ১ ও ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪ টা হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মাসুদুল ইসলাম ভুঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল হক রবি, সহ-সম্পাদক মোঃ ইমাম হোসেন রাশেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এফএম আজিজুল হক মানিক, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা আ’লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর ভুঁইয়া রনি, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক শেখ আনোয়ার করিম।

সম্মেলন শেষে ১ ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহন করেন আগত অতিথিবৃন্দ। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Don`t copy text!