ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শুভপুর ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২০, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৪ টা করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে হল রুমে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি একরামুল হক দিদার’র সভাপতিত্বে এবং ছালেহ ইমতিয়াজ আসিফ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লিটন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, উপজেলা আ’লীগের সদস্য শাহজাহান সাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মোতাহের হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব উদ্দিন ভুঁইয়া তপু।

সম্মেলন শেষে ৭,৮,৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে সিভি গ্রহন করেন আগত অতিথিবৃন্দ। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Don`t copy text!