ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সিএইচসিপি জিসানকে বদলীর আদেশ প্রত্যাহার ও পূর্নবহালের দাবিতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২০, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ার সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিসান আহমেদকে অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার এবং ওই ক্লিনিকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার উপজেলার সরাইলকান্দি-উত্তর শিবপুর সড়কের সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সামনে প্রায় ঘন্টাব্যাপী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিসান আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। স্থানীয় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে বদলী করার পায়তারা করে আসছে। এলাকার মানুষের সেবাদানের লক্ষে জিসান আহমেদ এর অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার করে পূনরায় সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,ব্যবসায়ী রাজীব পাটওয়ারী, সমাজসেবক মোহাম্মদ শেখ সফিউল্যাহ,স্থানীয় অধিবাসী আমেনা আক্তার ও সুধীর ঘোষ প্রমুখ।

ছবি: কচুয়ার ক্লিনিকের সিএইচসিপি জিসান আহমেদকে অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার ও ওই ক্লিনিকে বহাল রাখার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ।

Don`t copy text!