ঢাকাশনিবার , ১৯ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা

প্রতিবেদক
admin
মার্চ ১৯, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ,সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকালে কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ উল্যাহ মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,সংগঠনের অর্থ বিষয়ক উপদেষ্টা সাইফুল ইসলাম মুন্সী,ইউপি সদস্য শাহজালাল সিকদার, পারভীন বেগম,কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মো. মুকুল সিকদার,সহ-সভাপতি জাহিদুল ইসলাম সবুজ,দপ্তর সম্পাদক মোজাম্মেল মুন্সী সহ আরো অনেকে। পরে সংগঠনের সদস্যদের পরিচিত করা হয় এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সংগঠনের অন্যান্য সসদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!