ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার : সুজিত রায় নন্দী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১০, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বেই দেশের শিক্ষা ব্যবস্থা আজ ব্যাপকভাবে উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এখন অন্যতম রোল মডেল।

আর অনেক ত্যাগ তিতীক্ষা পার করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তার গৌরব ধরে রেখেছে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের রোল মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, শেখ হাসিনা হচ্ছে বিশ্ববাসীর কাছে সততার প্রতীক, সভ্যতার প্রতীক, শান্তির প্রতীক, মানবতার প্রতীক ও মানবতার মা।

শিক্ষার্থীর উদ্দ্যেশ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের এই প্রতিষ্ঠাতা বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। অতএব রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক কিন্তু প্রতিহিংসা নয়।

আমি এই কলেজের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার, কলেজের অভিভাবক সদস্য সেলিম পাটওয়ারী, কলেজের দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় কলেজের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!