ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম সহদেবপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর ও সদস্য শাহজালালকে সংবর্ধনা

প্রতিবেদক
admin
মার্চ ৫, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শাহজালাল সিকদারকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার বিকালে কাদিরখিল গ্রামে চেয়ারম্যান ও ইউপি সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মকবুল সিকদার।
শরীফুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,মেঘনা উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল কাইয়ুম,যুবলীগ নেতা রুবেল আহমেদ প্রধানীয়া প্রমুখ। পরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও ইউপি সদস্য শাহজালাল সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী।
এসময় সমাজসেবক তাফাজ্জল হোসেন,সুমন পাটওয়ারী,সোহাগ সিকদার,শরীফ সিকদার,মাহবুব সিকদার,মুকুল সিকদার,কাউছার সিকদার,জুয়েল সিকদার,মতিন সিকদার,খালেক প্রধানী,জাহাঙ্গীর সরকার,হাশেম পাটওয়ারী,ফারুক পাটওয়ারীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গন্যম্যান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ার কাদিরখিল গ্রামে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও সদস্য শাহজালাল সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

Don`t copy text!