ঢাকাশনিবার , ৫ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৫, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের অবৈধ সরকার আউয়াল কমিশনকে আবারও ভোট চুরির হাতিয়ার বানিয়েছে । কমলনগর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

৫ মার্চ (শনিবার) দুপুরে সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজানের লক্ষ্মীপুর কমলনগরের বাসভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহবুদ্দিন সাবু, জেলা বিএনপি’র যুগ্ম – আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিব।

এসময় বক্তারা সবাইকে পদ পদবীর লোভ ছেড়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গনতান্ত্রিক নির্বাচন বাস্তবায়ন করে দেশ নায়ক তারেক রহমানকে সরকার গঠন করতে হবে বলে জানান ।

বক্তারা আরও বলেন বর্তমান সরকার যে আউয়াল কমিশন গঠন করেছে কোন ভাবেই অগনতান্ত্রিক ভাবে সরকার গঠন করতে দেওয়া হবে না।

Don`t copy text!