ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সিরাজদিখানে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
admin
মার্চ ২, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ভোটার দিবস উপলক্ষে
সিরাজদিখানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লোগানে মুন্সীগঞ্জের
সিরাজদিখানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন
অফিসের আয়োজনে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি
র‌্যালি বের হয়ে পরিষদ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর
উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ। উপজেলা নির্বাচন অফিসার শাহিনা
আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী
কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা ভাইস
চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা
আক্তার তুহিন, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শোয়াইব
বিন আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা
ডলি রানী নাগ, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আইমিন সুলতানা প্রমুখ। #

Don`t copy text!