ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব ঘোপাল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউপিস্থ জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সাধারণ সদস্য পদে রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় হতে বিকাল ৪ টায় পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব গণি আহম্মদকে সভাপতি পদে বহাল রেখে সাধারণ সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বেলায়েত হোসেন ১৮১, সাখাওয়াত হোসেন পাটোয়ারী ১৭২, মোমিনুল হক পাটোয়ারী ১৬৭, মোঃ মিজানুর রহমান ১৫৬ ভোটে নির্বাচিত হয়ে জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সদস্য পদে নির্বাচিত হয়। এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতা একমাত্র মহিলা সদস্য সেতারা আক্তার রুমাকে নির্বাচিত ঘোষনা করা হয় নির্বাচন কমিটি। নির্বাচিত সদস্যদের পূর্ব ঘোপাল স্পোর্টিং ক্লাব’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আবুল কাশেম ভুঁইয়া’র সভাপতিত্বে এবং সাহাব উদ্দিন’র উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, ব্যবসায়ী শাহ জালাল ভুঁইয়া মনছুর, নুরুল হুদা, আজম খান, স্পোর্টিং ক্লাব’র সকল সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।




Don`t copy text!