ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান,১ মাদক কারবারির সাজা–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ,১জন মাদক কারবারিকে ভাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এ বয়াপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় জানায়,২৩ফেব্রুয়ারি সকাল ৬ ঘটিকায় জেলা প্রশাসন, চাঁদপুর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁদপুর ও জেলা পুলিশ, এর সমন্বয়ে শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন মাদকব্যবসায়ীকে ৫৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক কারবারি কে ৬ মাসের কারাদন্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আমরা চাঁদপুর জেলা কে মাদক মুক্ত করতে কাজ করে যাচ্ছি, এবং আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান।

Don`t copy text!