ঢাকাশনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগরে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-১-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের মুজিবনগরে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম (২৫) নামের ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি), ভোরবেলা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ঢোলমারী এলাকা থেকে আব্দুস সালামকে আটক করা হয়।
মুজিবনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল এর নেতৃত্বে এস আই সজিব, এ এস আই নাজমুল ও এ এস আই আসাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আবদুস সালাম কে আটক করতে সক্ষম হয়।
মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের হরেণ এর বটতলা নামক স্হানে অভিযান পরিচালনা করে আব্দুস সালাম কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃত আব্দুস সালাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের রমজান আলীর ছেলে বলে জানা গেছে।

আটককৃত আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছেন।

মাজিদ আল মামুন,মেহেরপুর

Don`t copy text!