ঢাকামঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে ৬ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১লা ফেব্রুয়ারি বিকেল ৩ঃ০০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারি বিধি মোতাবেক নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ১৮ জন ও ৫৩ টি সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন,
রাজারহাট থানা অফিসার ইনচার্জ রাজু সরকার সহ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। উল্লেখ্য একই দিনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।

Don`t copy text!