ঢাকামঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধান রোপন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পৌর শহরে দোশরা পলাশবাড়ি ও মানুষমুড়া মাঠে সমলয় ভিত্তিক প্রায় ৫০ একর জমিতে রাইচ ট্রান্সপ্লান্টেশন মেশিনের সাহায্যে ব্রি-৯২ জাতের বোরো রোপনের উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল।

উপজেলা কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল জানান, বোরো চাষের সময় শ্রমিক সংকট নিরসন, অল্প খরচ ও অল্প সময়ে চারা রোপনের লক্ষ্যে মেশিনের মাধ্যেমে রোপন শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৫ হাজার ১০০হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে বিনামূল্যে ৪ হাজার ৬১০জনকে হাইব্রিড জাতের বীজ এবং ১ হাজার ৭৭০জনকে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রস্তুতকৃত জাতের চারার মধ্যে রয়েছে ব্রি-২৮,২৯,৭৪,৮১,৮৯,৯২, বিনা-১৮, জিরাশাইল ও বিভিন্ন রকমের হাইব্রেড ধান।

Don`t copy text!