সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া রাস্তা মাথা বাজার পরিচালনা কমিটির নাম ঘোষনা করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) বাদ মাগরিব এ ঘোষনাটি করা হয়। জঙ্গলমিয়া রাস্তা মাথা বাজারের তিন বছরের জন্য চৌধুরী ফার্নিচার এন্ড ডোর হাউজ’র সত্বাধিকারী মোঃ তুষার চৌধুরীকে সভাপতি এবং ঔষুধ ব্যবসায়ী মোঃ ওমর ফারুককে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়। এসময় অত্র বাজার কমিটিতে মোট ৩১ সদস্য বিশিষ্ট জনদের নাম ঘোষনা করে জঙ্গলমিয়া রাস্তা মাথা বাজরের মূল কমিটি ঘোষনা করা হয়।
জঙ্গলমিয়া রাস্তা মাথা বাজার কমিটিতে ১০ সদস্য বিশিষ্ট জনকে উপদেষ্টা করা হয়। তারমধ্যে মোঃ সালাউদ্দিন কামাল মেম্বার, মোঃ আনোয়ার হোসেন মজুমদার অভি মেম্বার ও ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

