ঢাকাসোমবার , ৩১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গাউছুল আজম ব্রিক ফিল্ডকে জরিমানা

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের চাপাতলী গাউছুল আজম ব্রিক ফিল্ডে লাইসেন্সসহ অন্যান্য সঠিক নির্দেশনা না মানায় ব্রিক ফিল্ডের মালিক মনির হোসেন মজুমদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন। এসময় পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শুধু গাউছুল আজম ব্রিক ফিল্ড এ ত্রুটি বিচ্যুতি নয়, কমবেশি সব ব্রিক ফিল্ডেই নানান অভিযোগ রয়েছে। তাই কচুয়ার অন্যান্য ব্রিক ফিল্ডগুলোতে অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

কচুয়া: কচুয়ার চাপাতলী গাউছুল আজম ব্রিক ফিল্ডে লাইসেন্সসহ অন্যান্য নির্দেশনা না মানায় জরিমানা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।

Don`t copy text!