ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন আকরাম সভাপতি সাধারণ সম্পাদক মশিউর

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩০, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আকরাম সভাপতি সাধারণ সম্পাদক মশিউর- দৈনিক বাংলার অধিকার

দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

নির্বাচনে গোপন ব্যালট ভোটের মাধ্যমে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর বিরামপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক মশিহুর রহমান।

(৩০জানুয়ারি) রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক।

ভোট গণনা শেষে ১৭ ভোট পেয়ে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন,তার নিকটতম প্রতিদ্বন্দী আবু তাহের ইসলাম পেয়েছেন ১০ ভোট ও ফরিদ হোসেন পেয়েছেন ৩ ভোট। অন্যদিকে ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সহকারী অধ্যাপক মশিহুর রহমান,তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৯ ভোট। যুগ্ন-সাধারণ পদে আবু সাঈদ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী মাজারুল ইসলাম তামিম পেয়েছেন ১৪ ভোট।

নির্বাচনে প্রেসক্লাবের ৩০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Don`t copy text!