ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ৪ জুয়াড়ু–কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৭, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদরানাবিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অপরাধে জুয়ার সরঞ্জামাদীসহ ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক জনকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর সীমান্তবর্তী এলাকায় ছোট যমুনা নদীর ধারে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই রায় দেন।
আটককৃতরা হলেন হাকিমপুরের খট্টামাধবপাড়ার মোঃ আজাদ (৬৫),মোঃ শাহার উদ্দিন (৬৭),বিরামপুরে দাউদপুর গ্রামের মোঃ মিজানুর (৪৪) ও রামচন্দ্রপুরে মোঃ মাহফুজুর রহমান (৪২)।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়া খেলা চলছে। এমন সংবাদ পেয়ে ছোট যমুনা নদীর ধারে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!