ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু আদর্শ লীগের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৭, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধুর আদর্শ লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে অসুস্থ জনিত কারণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ফারুক ও সভাপতি শাহ আলম স্বাধীন’র পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফেনীর ছাগলনাইয়া উপজেলা মহামায়া ইউনিয়ন’র বক্তারহাট এলাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর ১ টায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রচার সম্পাদক এয়ার আহমেদ খোকন, মহামায়া ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধুর আদর্শ লীগের ছাগলনাইয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান।

রেজাউল করিমকে এই সময় ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আগত অতিথিবৃন্দ।

Don`t copy text!