ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ইউপি সদস্যকে বরন ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৭, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়ন পূর্ব মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টা অত্র বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক মীর মোশারফ হোসেন’র সঞ্চালনায় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন মজুমদার অভি।

স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিবি মরিয়ম, ডাঃ আবদুল্লাহ রিপন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মোঃ ফারুক হোসেন ও সাবেক ছাত্র সামসুর রহমান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ব মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন বিদায়ী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বিবি রহিমা ও বিবি হাজেরাকে বিদায়ী সম্মাননা ক্রেষ্ট সহ উপহার সামগ্রী তুলে দেন আয়োজক কমিটি। পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত ইউপি সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মজুমদার অভিকে বরন করে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোমেনা আক্তার।

এসময় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্যাহ্, টিটু মজুমদার, সামছুল হুদা, শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!