ঢাকামঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পাখির মাটির বাসা স্থাপন করছে সেবামূলক প্রতিষ্ঠান স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৫, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিরামপুরে পাখিদের নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে উপজেলার বিভিন্ন স্থানে অধর্শতাধিক পাখির মাটির বাসা স্থাপন করেছে সেবামূলক প্রতিষ্ঠান স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা।

সোমবার (২৩জানুয়ারি) দুপুরে পৌর শহরের ভূমি অফিস ও ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে পাখির নিরাপদ প্রজনন ও অভয়ারণ্য গড়ে তুলতে গাছে গাছে পাখিদের মাটির হাঁড়ির বাসা স্থাপনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম। এসময় সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম বলেন, একদল উদ্যমী যুবক পাখিদের অনাগত ভবিষ্যত ও প্রজন্মদের স্বার্থে পাখি ভালবেসে, পাখির সংরক্ষণ শিকার, হত্যা ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এভাবে আমাদের তরুণ সমাজসহ পাখি প্রেমীদের এগিয়ে আসতে হবে।

এসময় স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আরমান আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সামাউল আলম, প্রচার সম্পাদক উম্মে হাবিবা, অর্থ ও দপ্তর সম্পাদক ফারজানা আফরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক জান্নাতুন ফেরদৌস শাম্মী, সাহিত্য ও প্রচার সম্পাদক শামসুন্নাহার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আরমান, কার্যকরি সদস্য এশা,আব্দুল্যাহ আল মামুন ও মো. সৈকত হাসান উপস্থিত ছিলেন।

স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক সামিউল আলম বলেন, স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক সংস্থা। তারা নিজের অর্থায়নে স্বেচ্ছায় বন্যপ্রানী ও পাখির নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে যাচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে এই উপজেলায় পাখি ও বন্যপ্রাণীর অভয়ারন্য সৃষ্টি ও পরিবেশ সংরক্ষনে ব্যাপক ভাবে সচেতন সৃষ্টি করা যাবে।

Don`t copy text!