ঢাকারবিবার , ২৩ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজ-পরীর বিয়ের আনুষ্ঠানিকতা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৩, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

অভিনেতা শরিফুল ইসলাম রাজকে বিয়ে মা হওয়ার ঘোষণার পর এবার পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গত শুক্রবার গায়ে হলুদের পর গতকাল শনিবার সন্ধ্যায় পরীমণির বনানীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে তার একান্ত জন ছাড়া আর তেমন কেউ উপস্থিত ছিলেন না বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। এর আগে গত ১০ জানুয়ারি পরীমণি নিজের মা হওয়ার সংবাদ জানিয়ে বলেন, গত বছরের ১৭ অক্টোবর তিনি রাজকে কোনো আয়োজন ছাড়াই বিয়ে করেছেন।

এরপর গত শুক্রবার তিনি গায়ে হলুদের অনুষ্ঠান করেন। সামাজিক মাধ্যমে রাজ পরীমণির হলুদের কিছু ছবিও প্রকাশ পায়। তাতে হলুদ শাড়িতে পরীমণি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল। রাজের সাথে সংসার জীবনটা আনুষ্ঠানিকভাবে শুরু করতেই পারিবারিক বিয়ের এ আয়োজন বলে জানিয়েছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

গায়ে হলুদের আয়োজনে পরীমণির পরিবারের সদস্য ছাড়া আমন্ত্রিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনিসহ কয়েকজন।

Don`t copy text!