ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মেসিট্রাক্টারের ধাক্কায় ডিস ব্যবসায়ীর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২১, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে খড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নয়ন ইসলাম (৩৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২১জানুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে পৌর শহর মাহমুদপুর (মুন্সিপাড়া) নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন ইসলাম পাশ্বর্বতী ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের চিন্তামন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। নিহত নয়ন ডিসলাইনে কাজ করতো।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। কাটলাহাট থেকে বিরামপুর আসর পথে মাহমুদপুর মুন্সিপাড়া নামক স্থানে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে যায় খড়ি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় গুরুত্বর আহত হয় নয়ন। স্থানীয়রা গুরুত্ব আহত নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আরো জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি জিডি মূলে পরিবারের সদস্যদের নিকট প্রদান করা হয়েছে।

Don`t copy text!