ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল থেকে দুই সপ্তাহ বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২১, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কোভিড: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে দুই সপ্তাহ বন্ধ থাকবে
৬ই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।

সংক্রমণ ঠেকাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন বিধি-নিষেধ সম্বলিত এক প্রজ্ঞাপণে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

স্কুল, কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে বলে শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা লক্ষ্য করেছি স্কুলের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে। অনেক ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হচ্ছে এবং তারা ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসার জন্য। এটা আশঙ্কাজনক।”

“সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাঁর সম্মতি সাপেক্ষে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।”

মি. মালেক জানান, “দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি যে কোনো সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় অনুষ্ঠানে একশো জনের বেশি জনসমাগম করা যাবে না উল্লেখ করে নির্দেশনা দেয়া হয়েছে।

এসব অনুষ্ঠানে যারা অংশ নেবেন, তাদের বাধ্যতামূলকভাবে টিকা সনদ সাথে রাখতে হবে এবং আগের ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের রিপোর্ট সাথে রাখতে হবে বলে জানানো হয়েছে।

Don`t copy text!