ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৯, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নান নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার(১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামীদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় সোনাপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফিরোজ আলম ও তার ছেলে ২০ বছর বয়সী জুয়েল।
আদালত সূত্র জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর গ্রামের নাছির আলী দালাল বাড়ীতে ২০১৫ সালের ২৮ জুলাই ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল জবিউল্লাহ বাদী হয়ে থানায় দুইজনকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২৫ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি ও একাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত ফিরোজ ও তার ছেলের যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ডের রায় দেন।

Don`t copy text!