ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৯, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের একটি হলে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মেয়ে। ১৮৬জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দু’টি ব্লকে আইসোলেশনের রাখা হয়েছে। প্রথমে ৬জন, তারপরের দিন আরও ৭জন এবং এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত আরও ৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫হাজার ৪০৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৯৮২জনকে। এতে গড় আক্রান্তের হার ২৪.৭। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২জন।

Don`t copy text!