ঢাকাবুধবার , ১৯ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় অ্যাড.আব্দুল আউয়াল ও তাজলু ইসলাম বিএসসি’র কবর জিয়ারত করলেন,ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৯, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য,বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,কচুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম কাজী তাজুল ইসলাম বিএসসি’র কবর জিয়ারত করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর,কচুয়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, আওয়ামী লীগ নেতা আলী আজগর, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো মোফাচ্ছেল হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কচুয়া: কচুয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট খন্দকার আব্দুল আউয়াল ও উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী তাজুল ইসলামের কবর জিয়ারত করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

Don`t copy text!