ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিলেন ইউপি সদস্য শাহজালাল মিয়া

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিকরণ করেছেন ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া। ১৭ জানুয়ারি সোমবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের পক্ষ থেকে তিনি ওই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে শীতার্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
একই দিনে পালাখাল হযরত ওমর (রা:) এতিম খানা ও মাদরাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়।
নব নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. শাহজালাল মিয়া বলেন, আমি কিছু নিতে আসেনি,আপনাদের দিতে এসেছি। আপনাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের সেবার মাধ্যমে মূল্যায়ন করতে চাই। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদ,আমার প্রয়াত বাবা সাবেক মেম্বার মোকশেদ আলী,মা ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।
এসময় সমাজসেবক বিডিআর আব্দুল ওয়াদুদ খান বাবুল,মাহবুব আলম,আব্দুর রহিম পাটওয়ারী,শিপন হোসেন,সিহাদ হোসেন,অন্তর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Don`t copy text!