ঢাকাসোমবার , ১৭ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পুনাক, চাঁদপুর কর্তৃক শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৭, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চাঁদপুর কার্যালয়ে শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর।

শীতবস্ত্র বিতরণ শেষে পুনাক সভানেত্রী, চাঁদপুর জানান- পুনাক সভানেত্রী জনাব জীশান মির্জার আহ্বানে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। আমাদের আশে পাশে সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। পুনাক, চাঁদপুরের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় পুনাক, চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য রোকসানা রিমি, শিপ্রা মজুমদার, রাঁখি মজুমদার’সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!