মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় দ্বীনিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বুধুন্ডা দারুচ্ছুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিকরণ করেন পালাখাল মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মো. শাহজালাল মিয়া। এসময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় মাদ্রাসার মুদির মাওলানা গাজী ওসমান গনি ফারুকী,অভিভাবক,মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

