ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ ইয়াবাসহ দুই কিশোর গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৬, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ থেকে ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে চাঁদপুর ডিবি পুলিশ।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা- বিলওয়াই কোকোকোলা ঘাট সংলগ্ন জিএম ট্রেডার্সের অফিসের পিছনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই কিশোর হলো মোঃ রাসেল হোসেন (২৪) ও সোহেল হোসেন (২৭)। অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই শামীমা আক্তার।
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল হোসেন জুম্মা ৫ নং ওয়ার্ড মকিমাবাদ মজুমদার বাড়ির মিজানুর রহমানের ছেলে ও সোহেল হোসেন ৭ নং ওয়ার্ড টোরাগড় হাজী বাড়ীর মহরম আলীর ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Don`t copy text!