ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে আনোয়ারা বেগম দারুস্ সুন্নাহ কওমী এতিমখানা মাদ্রাসায় বই বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৫, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের পূবাইলে আনোয়ারা বেগম দারুস্ সুন্নাহ কওমী মাদ্রাসা এতিমখানা মাদ্রাসায় নতুন বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যা সাতটায় মাজুখান পাকুরিয়ার টেক আনোয়ারা বেগম দারুস্ সুন্নাহ কওমী মাদ্রাসা এতিমখানা মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

 

গাজীপুর সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিল আজিজুর রহমান শিরিষের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লতা গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও আনোয়ারা বেগম দারুস্ সুন্নাহ কওমী এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আইয়ুব আলী ফাহিম।

 

আইয়ুব আলী ফাহিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কারণে বছরের শুরুতেই সারা দেশে বই বিতরণ সম্ভব হয়েছে।

 

তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি মাদ্রাসার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,লতা গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান (মিজান),অধ্যাপক আব্দুর রশিদ,আওয়ামীলীগ নেতা ফজলুল হক মাস্টার,যুবলীগ নেতা আব্দুল বাসেদ,রুস্তম আলী প্রমূখ।

Don`t copy text!