ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬ – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৫, ২০২২ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জোরাখাম্বা এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে কাভার্ড ভ্যান চালক সাইফুল ইসলাম (৪০) নামে এক চালক নিহত হয় ।

 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া শান্তি পরিবহনের সাথে (ঢাকা মেট্রো- ব-১৪-১৪৮৩) খাগড়াছড়ি জেলার দিকে চলে আসা কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যানের চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয় বলে জানা যায় । নিহত সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার / থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বলে জানা গেছে । এ ঘটনায় বিজিবির দুই সদস্যসহ আরো ৫জন আহত হয়েছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার সময় কাভার্ড ভ্যান চালক সাইফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দুর্ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ।

 

সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ

সহঃ বার্তাসম্পাদক

দৈনিক আলোর বাংলাদেশ

Don`t copy text!