ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংগঠনিক সম্পাদকের পিতার মৃত্যুতে বিজেইউএফ’র শোক প্রকাশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম (বিজেইউএফ)’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এ এম উবায়েদ এর পিতা এ টি এম সাদেক (৭০) মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১২ জানুয়ারি) অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুমানিক দুপুর ১:৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তর সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম (বিজেইউএফ) গভীরভাবে শোকাহত। উল্লেখ্য এ টি এম সাদেক কিশোগঞ্জ পৌর শহরের বাসিন্দা। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি ইকবাল হাসান কাজল, সাধারণ সম্পাদক কে এম কাউছার কারাইজ ও সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন যৌথ বিবৃতিতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন।

Don`t copy text!