ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল সেট সহ দুই ছিনতাইকারী আটক – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকারী মোঃ মোস্তফা ও মোঃ শামীম মিয়া নামে দুই সদস্যকে আটক করছে থানা পুলিশ। বৃহস্পতিবার গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন সাদুল্যাপুর (কলেজ পাড়ার মৃত নবীবর রহমানের ছেলে মোঃ মোস্তফা (৩০),পীরগঞ্জ শিবপুরের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ শামীম মিয়া (৩০)।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন,ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়।মামলা সূত্র ধরে ওই দুই জন আন্তঃজেলা ছিনতাইকৃত/চুরিকৃত মোবাইল সেট কেনা বেচা চক্রের অন্যতম সদস্য।অভিযান চালিয়ে ছিনতাইকৃত দুইটি মোবাইল সেট (মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা) উদ্ধার করা হয়েছে।ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্য অভিযান অব্যাহত আছে।

Don`t copy text!