ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় এক রাতে ৭ দোকানে চুরি !

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৩, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় এক রাতে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার সহদেবপুর মোড়ের ৪টি ও মেঘদাইর বাজারের ৩টি দোকানের সাটাঁরের তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়।
সরেজমিনে জানা যায়, ৭টি দোকান থেকে প্রায় আড়াই লাখ নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এর মধ্যে সহদেবপুর মোড়ের আল আমিন ষ্টোর থেকে নগদ দেড় লাখ টাকা ও ২টি মোবাইলসহ প্রায় ২ লাখ টাকার মালামাল, মোজাম্মেল ভ্যারাইটিজ ষ্টোর থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল, আহাদ টেলিকম থেকে নগদ সাড়ে চার হাজার টাকা ও ৪টি মোবাইলসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল এবং আয়েশা ষ্টোরের ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞাত চোরের দল ।
একই রাতে মেঘদাইর বাজারের মোল্লা ট্রেডার্স থেকে নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল, রাব্বানীর চা স্টল থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল ও কুদ্দুছ টেলিকম থেকে নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ২০ হাজার মালামাল নিয়ে যায়।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতা আনা হবে।

ছবি: কচুয়ায় চুরি হওয়া দোকান দৃশ্য।

Don`t copy text!