ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হেডফোন লাগিয়ে গেম খেলায় ট্রেনে কাটা পড়লো রাশেদ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১২, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে প্রাণ গেল রাশেদুল নামে এক যুবকের।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম (১৮) নামের ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গেম খেলছিল, ট্রেনের আওয়াজ তার কানে না পৌঁছায় ট্রেনের নিচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। ওই সময় ঢাকাগামী “রংপুর এক্সপ্রেস” এর শাটল ট্রেন টি কুড়িগ্রাম থেকে কাউনিয়ার দিকে যাচ্ছিল। মঙ্গলবার ১১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল রাজারহাটের দিনো বাজার এলাকার মোহাম্মদ মজিদ মিয়ার পুত্র।

জানতে চাইলে রাজারহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছেলেটির বাড়ি রেললাইনের পাশেই এবং অসাবধানতাবশত এই দুর্ঘটনায় সে নিহত হয়।

Don`t copy text!