ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর ফরিদগঞ্জ আলোচিত ধর্ষণকারী শিমুল গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর ফরিদগঞ্জে জোরপূর্বক তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামী শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও এস.আই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

এরপূর্বে শিক্ষার্থীকে ধর্ষনের সহযোগিতা করায় তিন সন্তানের জননী লিপি বেগম (৩২), ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৬) কে ১০ জানুয়ারী সোমবার সকালে কুমিল্লা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৯ জানুয়ারী রোববার
তিন বখাটে শিক্ষার্থীকে তুলে নিয়ে লিপি বেগমের বসত ঘরে নিয়ে ধর্ষণ করে।

এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে ধর্ষক। পরে ওই ছাত্রী ধর্ষকের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে ঘটনার দিন সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে।

চাঁদপুর ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মূল আসামীকে প্রযুক্তি ব্যবহার করে সু-কৌশলে চাঁদপুর লঞ্চঘাট থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Don`t copy text!