ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালী জেলায় নৌকা পেলেন যারা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৮, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালী জেলার ৬টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার ৭ জানুয়ারি দলটির দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়েনে মাহমুদ হাসান ও বড় বাইশদিয়া ইউনিয়নে ওমর ফারুক।

বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে জসিম উদ্দিন খান, মদনপুরা ইউনিয়নে গোলাম মস্তফা, নাজিরপুর ইউনিয়নে আমির হোসেন ও দাসপাড়া ইউনিয়নে এএনএম জাহাঙ্গীর হোসেন।

Don`t copy text!