ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বামী-স্ত্রী মিলে একই সম্পত্তি একাধিকবার বিক্রির অভিযোগ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ৫, ২০২২ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্বামী-স্ত্রী মিলে একই সম্পত্তি একাধিকবার বিক্রির অভিযোগ ভুক্তভোগীরা এই দম্পতিতে সন্ধান দিলে দশ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল কারিঘর বাড়ীর মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল কাদের হৃদয় ও তার স্ত্রী সুমি আক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

প্রতারক আব্দুল কাদের হৃদয় ও তার স্ত্রী সুমি আক্তারের সন্ধান দিতে পারলে ১০হাজার টাকা পুরুষ্কার দেয়া হবে বললেন ভুক্তভোগী নারায়ণ সাহা।
ভুক্তভোগী নারায়ণ সাহা বলেন, গত ২৭ জুলাই আব্দুল কাদের হৃদয়ের কাছ থেকে ৩শতক সম্পত্তি বায়না বাবদ ৬লক্ষ টাকা দেয়া হয়েছে। বাকি টাকা সম্পত্তি রেজিস্টিহলে দেয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে সর্বমোট ৯লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে জানতে পারে ৩শতক সম্পত্তির কথা উল্লেখ থাকলেও সেখানে রয়েছে আড়াই শতক সম্পত্তি।

নারায়ণ সাহা আরো বলেন, আব্দুল কাদের হৃদয় তার স্ত্রী সুমি আক্তার বিভিন্ন সময় রেজিস্টি দেই দিচ্ছি বলে তালবাহানা করতে থাকে। স্বামী স্ত্রী এই দু’জন বিভিন্ন সময় একই সম্পত্তি বিক্রি করার কথা বলে আরো একাধিক ব্যক্তির কাছ থেকে বায়না বাবদ কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

Don`t copy text!