ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মুজিব চত্বর উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ সারাজীবন মনে রাখবে– সাংসদ মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বাজার চৌরাস্তা বিশ্বরোড স্বীকৃতি পাওয়া মুজিব চত্বরের শুভ উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ ডিসেম্বর বিকাল ৪টায় পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা শেষে এই চত্বরটির উদ্বোধন করা হয়।

হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপনের সভাপতিত্বে রায়হানুর রহমান জনির সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য প্রদান করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেমন মনের মানুষ ছিলেন তা মানুষ দেখবে এবং তাকে মানুষ সারা জীবন মনে রাখবে।

আলোচনা সভা শেষে চত্বরটির উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর সহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা গন।

উদ্বোধন শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Don`t copy text!