ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারও নতুন শিক্ষাবর্ষে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। তবে, করোনা ও ওমিক্রনের কারণে এবারও বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকেই বই বিতরণ করা হচ্ছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা স্কুলে এসে বই সংগ্রহ করছেন। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বছরের প্রথম দিন সরকারের দেয়া বিনামূল্যের পাঠ্যপুস্তক পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতলো প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।
উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিবি আমেনা ও গভর্নিং বডির সভাপতি ও সাংবাদিক মো: আবুল বাশার।
বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ২০২২ শিক্ষাবষের্র ছাত্রদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। সকালে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খোদেজা বেগম ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন।
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করেন।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!