ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ২৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ও পিকআপ ভ্যান আটক  

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান ও মাদক ব্যবসায় জড়িত একজনকে আটক করা হয়েছে।

 

কুড়িগ্রাম সদর থানার প্রশাসনিক সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রবিবার ভোর পাঁচটায় কুড়িগ্রাম সদর থানা পুলিশের প্রলয় বর্ষা নামের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টগরাইহাট বাজার নামক স্থানে অবস্থান নেয়। সন্দেহজনক পিকআপ ভ্যানটি আসলে সেটি থামিয়ে তল্লাশিকালে উক্ত গাঁজা উদ্ধার করা হয়। কুড়িগ্রাম সদর থানা পুলিশের এ এস আই আরিফ ও এ এস আই শামীম এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় পিকআপটি তে থাকা ২৩ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত উক্ত পিকআপ ভ্যান সহ মিজানুর রহমান (২৩) নামের উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসামি মিজানুর রহমান একই জেলার নাগেশ্বরী উপজেলার শঠিবাড়ি গ্রামের রমজান আলীর পুত্র ।

 

সদর থানা প্রশাসন সূত্রে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং মাদক মামলার মাধ্যমে উক্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে ।

Don`t copy text!