ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বেড়েই চলেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য অতিষ্ট রোগী ও স্বজন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২১, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে বেড়েই চলেছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য
অতিষ্ট রোগী ও স্বজন

শ্রীনগরে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কতৃপক্ষের উদাসীনতায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বাড়ছেই। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও স্বজনরা।

নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো হাসপাতাল দাপিয়ে বেড়াচ্ছেন তারা। বিনা অনুমতিতে হাত থেকে টেনে নিয়ে রোগীদের ব্যক্তিগত ব্যবস্থাপত্রের ছবি তুলছেন। আবার গিয়ে ভিড় করছেন চিকিৎসকের চেম্বারের সামনে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বারবার নির্দেশনা দিলেও শোনেনা না তারা। হাসপাতালে কোম্পানির প্রতিনিধিদের জন্য দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু তা মানছেন না তারা। তবে কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালজুড়ে অন্তত ৩০ থেকে ৩৫ জন ওষুধ কোম্পানির প্রতিনিধি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। রোগী চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়ামাত্রই কয়েকজন মিলে করোনার এই ভয়াবহ সময়েও ঘিরে ধরেন তাকে। শুরু করেন ব্যবস্থাপত্রের ছবি তোলা। এমনকি সুযোগ পেলেই ঢুকে পড়ছেন চিকিৎসকের কক্ষ।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল হক বলেন, অনেকবার তাদের না করেছি তারা তারপরও প্রতিনিয়ত কাজগুলো করে যাচ্ছে। আমাদের কোন দারোয়ান বা আনসার সদস্য নেই তার জন্য সমস্যাটি হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।

Don`t copy text!