ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার কাদলা ইউনিয়নবাসীর কল্যাণে ও জনতার ভালোবাসায় এগিয়ে যেতে চাই-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২১, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ও তরুন সমাজসেবক নূরে-ই আলম রিহাত গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দিনভর ওই ইউনিয়নের বিশাল মোটর শোভাযাত্রা ও শোডাউনের মাধ্যমে দোঘর,গুলবাহার,কাপিলাবাড়ি,বাতাবাড়িয়া,কাদলা,চৌমুহনী সহ বেশকিছু গ্রামে সাধারন জনগনের দ্বারে দ্বারে গিয়ে ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে তাকে আনারস মার্কায় ভোট দিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করতে দাবি জানান। নির্বাচনী প্রচারনা কালে তিনি বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থী হয়েছি। আমার কোনো ব্যক্তি চাওয়া নেই। আমি নির্বাচিত হলে জনগনের চাহিদা অনুসারে ইউনিয়নকে উন্নয়ন নিশ্চিত করব। আমার বিশ^াস ৫ জানুয়ারি দিনভর আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি আরো বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ এবং আপনাদের মাঝে থাকতে চাই। এসময় তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কচুয়া: কচুয়ায় আনারস প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী নূরে-ই আলম রিহাত।

Don`t copy text!